ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা গোপালপুরে দুই দিনে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঘাটাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কালিহাতীতে রেলক্রসিংয়ে ট্রাক বিকল; লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন দেলদুয়ারে সরকারি রাস্তা দখলের চেষ্টা ভূমিদস্যু সেলিম রেজা বিরুদ্ধে পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সম্পাদক রুবেল গোপালপুরে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

এতে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান।

এ সময় আরও বক্তব্য দেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, বিআরডিবির চেয়ারম্যান হারুন অর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্রনেতা মো. শামীম মিয়া, যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক এনায়েত করিম।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এম.কন্ঠ/ ০৮ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন