ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর সাথে ঘাটাইলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন আয়োজনে হল রুমে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরী তাসমিন উর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।

এ সময় তিনি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়, সে বিষয়ে কর্মকর্তাদের সচেতন থাকতে হবে। তিনি সরকারের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করারও আহবান জানান তিনি। মতবিনিময় সভা, উপজেলা শিশু পার্কে বৃক্ষ রোপন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদও পরিদর্শন করেন তিনি।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মনিরুজ্জামান খান, উপজেলা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাফিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(পঃপঃ) বার্না বাশ হাসডাক, বিআরডিবির চেয়ারম্যান মো. হারুনর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার বাহাউদ্দীন সরোয়ার রিজভী, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান প্রমুখ।

এম.কন্ঠ/ ২৯ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন