টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ
“১০টি প্লাস্টিক বর্জ্য, বিনিময়ে একটি গাছ” শ্লোগানে পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (২৬ অক্টোবর) হেল্পিং হান্ড ফাউন্ডেশন, টাঙ্গাইল এর উদ্যোগে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী ১০টি প্লাস্টিক বর্জ্য কিংবা বোতলের পরিবর্তে একটি করে পরিবেশবান্ধব গাছ বিতরন কার্যক্রম হয়েছে।
কার্যক্রমটির মূল প্রতিপাদ্য ছিল“ ১০টি প্লাস্টিক বর্জ্য= ১টি গাছ” । প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও বিনিময়ের ধারণাকে উৎসাহিত করা এবং বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করাই এ উদ্যোগে অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা মাহমুদুল হক সানু। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা শহীদুল ইসলাম সাদি, মীর সায়মন ও সভাপতি রাহাত ইসলাম শ্রাবণ।
এ ধরণে উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সর্ম্পকে জনসচেতনা বৃদ্ধি, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং তরুণদের পরিবেশ সংরক্ষণমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টা নেওয়া হয়।
হেল্পিং ফাউন্ডেশন বিশ্বাস করে, পরিবেশ রক্ষায় প্রত্যেকের ছোট ছোট উদ্যোগ সম্মিলিতভাবে একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে। সংগঠনটি ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রাখে।
এম.কন্ঠ/ ২৬ অক্টোবর ২০২৬/এম. টি





















