ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনকে যাবজ্জীবন টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের উড়ন্ত সূচনা টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র

টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে জীবিত মানুষকে মৃত সাজিয়ে এবং অন্য লাশকে নিজের স্বামী দাবি করে মিথ্যা হত্যা মামলা দায়ের করার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলার সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টাঙ্গাইল সদর থানার ওমরপুর গ্রামের মো. সুরমান আলীর স্ত্রী মোছা. নূরজাহান খাতুন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সটিবাড়ী কদমতলী এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে মো. সুরমান আলী ওরফে সোলায়মান আলী এবং সদর থানার ওমরপুর গ্রামের মো. সিরাজ মণ্ডল।

সরকারি কৌশুলি (পিপি) শফিকুর ইসলাম রিপন জানান, দীর্ঘ বছর আগে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট বিরোধ দেখিয়ে এবং অন্য একটি লাশকে সুরমান আলীর লাশ হিসেবে চালিয়ে দিয়ে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করেছিল। পরবর্তীতে সেই মামলার ভয় দেখিয়ে ও জবরদস্তি করে বাদীর নিকট থেকে জমি লিখে নেওয়া হয় এবং লোকজনকে হয়রানি করা হয়। তদন্ত ও চার জনের সাক্ষ্যগ্রহণ শেষে প্রমাণিত হয় যে, যাকে মৃত বলে দাবি করা হয়েছিল সেই সুরমান আলী কুড়িগ্রাম জেলায় জীবিত ও সশরীরে বসবাস করছেন। পরে আদালত তিন জন আসামীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

পিপি আরো জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর ৯ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। রায়ের সময় প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি সুরমান আলী ওরফে সোলায়মান আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে।

এম.কন্ঠ/ ২৬ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন