সর্বশেষ
গোপালপুরে ১৮০ পরিবারকে শাড়ি, ৫৫ পূজামণ্ডপে অনুদান
টাঙ্গাইলের গোপালপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ১৮০টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। এ ছাড়া উপজেলার ৫৫টি পূজামণ্ডপে অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা শাড়ি বিতরণ করেন। পাশাপাশি তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৫৫টি পূজামণ্ডপে অনুদান দেন।
এম.কন্ঠ/ ১৭ অক্টোবর ২০২৬/এম. টি


























