ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) গোপালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মঞ্জুরুল মোর্শেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার এখলাস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের অংশগ্রহণে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার তৎপরতার ওপর এক বিশেষ মহড়া প্রদর্শিত হয়।

এম.কন্ঠ/ ১৩ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন