সর্বশেষ
টাঙ্গাইলে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী
টাঙ্গাইল সদর উপজেলার লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজে মঙ্গলবার ১০ দিন ব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে টাঙ্গাইল আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান। সদর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রশিক্ষক একেএম জাকেরুল হক। প্রশিক্ষণে ৩৫ শিক্ষার্থীরা অংশ নেন।
এম.কন্ঠ/ ২৯ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

























