ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের বাসাইল উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের অফিসার্স ক্লাবের সামনে গাছের চারা রোপণ করে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরঞ্জন রাজবংশী, উপজেলা প্রশিক্ষক মুহাম্মদ লুৎফর রহমান, উপজেলা প্রশিক্ষিকা হাবিবা বিবি রোজ, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. গোলাম হোসেন, কাউলজানী ইউনিয়ন দলনেতা কিতাব আলীসহ বিভিন্ন পদবির ভাতাভোগী সদস্য ও সদস্যাবৃন্দ। বাসাইল পৌর এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের ৪১ টি গাছের চারা রোপণ করা হয়।

এম.কন্ঠ/ ২৮ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন