ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

oplus_0

বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে এক বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় অভিযোগের ভিত্তিতে আয়েশা কেক এন্ড বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার পরও লোগো ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী বেকারির মালিক হারুন অর রশিদকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম। এ সময় গাজীপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ইন্সপেক্টর প্রকৌশলী চিন্ময় মন্ডল শিশির ও ফিল্ড অফিসার প্রকৌশলী সুজন রানা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে মো. মোহাইমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার আইনবিরুদ্ধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

এম.কন্ঠ/ ০৩ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন