ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

কালিহাতীতে কেক কাটার মধ্য দিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:২২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছরের পথচলা পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী রিপোর্টার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন মজলুমের কণ্ঠের কালিহাতী উপজেলা প্রতিনিধি মো. সোহেল রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। তিনি কেক কেটে পত্রিকাটির ৩২ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি দুলাল হোসেন রানা, গৌরাঙ্গ বিশ্বাস, শাহ আলম, মীর আনোয়ার হোসেন, তারেক আহমেদ, কালিহাতী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মতিন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী মেহেদী হাসান চৌধুরী মৃদুল, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম এম হেলাল বাদশা, দৈনিক মানবজমিনের কালিহাতী উপজেলা প্রতিনিধি শাহীন আলম, বাংলাদেশের আলো প্রতিনিধি নুরনবী রবিন, ঢাকা পোস্টের প্রতিনিধি শুভ্র মজুমদার এবং দৈনিক সময়ের কণ্ঠের প্রতিনিধি নজরুল ইসলাম রিপনসহ স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৩১ বছর ধরে দৈনিক মজলুমের কণ্ঠ দেশের গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রেখে আসছে। সংবাদপত্রের স্বাধীনতা, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পত্রিকাটির এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সংবাদমাধ্যমের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই পাঠকের আস্থা ধরে রাখতে তথ্য যাচাই করে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে দৈনিক মজলুমের কণ্ঠের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং একে অপরকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন