ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ফুটবল খেলোয়াড় তৈরির কারিগর, টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ফুটবল এডাকেমী প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম আতিকুর রহমান খান জামিলের ৩য় মৃত্যুবার্ষিকী পালন হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে বর্তমান ও সাবেক ফুটবল খেলোয়াড়বৃন্দ সহযোগিতায় জুনিয়র ফুটবল একাদশ ও টাঙ্গাইল ফুটবল একাডেমীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন উপস্থিত ছিলেন।

তিনি আলোচনা সভায় বলেন, ফুটবলার গড়ার কারিগর ‘জামিল বস’ জীবনের দিনটি পর্যন্ত ফুটবল মাঠে অন্যের উপর ভর দিয়ে মাঠে ফুটবল উপভোগ করেছেন। ফুটবলের উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছেন। টাঙ্গাইলের ফুটবল উন্নয়নের তার অবদান অনস্বীকার্য। আমরা তাঁর অভাব প্রতিনিয়ত মিস করি। তিনি ফুটবলকে আজীবন ভালোবেসে মৃত্যুবরণ করেছেন। টাঙ্গাইলে ফুটবল লীগের আয়োজন, যা জামিল বসের আমলেই হয়েছে। যার অভাব সব ফুটবলার ও ফুটবলপ্রিয় দর্শক প্রতিনিয়ত উপলগ্ধি করে।

তিনি আরো জানান,বন্ধু জামিল তার ব্যাডমিন্টন পার্টনার ছিলো। তবে ফুটবলের প্রতি এত আন্তরিক ছিলো জামিল, এত ফুটবল পাগল ছিলো! সেটা কল্পনাও করতে পারিনি। টাঙ্গাইলের ফুটবলকে এগিয়ে নিতে ওর প্রানান্তকর চেষ্টা ছিলো সবসময়। সে সার্থক জীবনে অনেক ফুটবলার তৈরী করতে পেরেছে। জাতীয় দলের রায়হান, বিশ^নাথ,অনিকসহ অনেককেই তৈরী করছেন। বেঁেচ থাকলে ওর হাত ধরে আরো জাতীয় মানের ফুটবলার তৈরী হতো। আমরা ওর অভাব মিস করি।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত আলোচনায় অংশগ্রহন করেন জাতীয় দলের সাবেক ফুটবল সাইফুল ইসলাম সাইফ, জেলার সাবেক ফুটবলার জাহাঙ্গীর হোসেন, একুশের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক, টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলীম আকন্দ, মোনালিসা উইমেন্স একাডেমীর মহিলা ফুটবল কোচ মোনালিসা মুন্নী।

টাঙ্গাইল জেলা বর্তমান ও সাবেক ফুটবলার, রেফারী, ক্রীড়ামোদীর উপস্থিতিতে টাঙ্গাইল ফুটবল একাডেমীর কোচ রনজিৎ রায়ের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন আরিফ আকন্দ।

এম.কন্ঠ/ ০৩ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন