কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
টাঙ্গাইলের কালিহাতীতে মাইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান রিপনকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভাপতি মাহবুবুর রহমান রিপন তার বক্তব্যে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহর আলী বলেন সকলের দিকনির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বিকালে মাইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পরিচিতি সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহর আলী, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল আলম শাজাহান, নারান্দিয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আহমেদ তালুকদার, মোজাম্মেল হাসান বাদল, বিএনপি নেতা আব্দুল বাতেন ও মাইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিভেষ চন্দ্র মোদক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিএম ফুয়াদ মিয়া।
পরিচিতি সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক- কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
মাইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপন, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সদস্যরা হলেন,শহিদুল ইসলাম, নুরজাহান,উম্মে তাহিরা, শবদুল মিয়া, পপি মোদক, শাহীনুর আক্তার, ইব্রাহিম, শামসুল হুদা আখুন্দ, তাহমিনা খাতুন ও সদস্য সচিব শাহনাজ পারভীন প্রধান শিক্ষক।
এম.কন্ঠ/ ০৩ সেপ্টেম্বর /এম. টি






















