ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড গোপালপুর সরকারি কলেজে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষের মুত্যুতে টাঙ্গাইলে শোক  বাসাইলে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, ইউএনও বরাবর স্মারকলিপি গোপালপুরে ১৮৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা টাঙ্গাইলে সামাজিক সংগঠন সর্বদা নির্ভীকের ৫ টাকার আহার গোপালপুরে ‘মাতৃছায়া’র সাফল্য, ৩১ জনের ২৭ জনই বৃত্তিপ্রাপ্ত ঘাটাইলে ওষুধ কেলেঙ্কাকির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ বাংলা কিউআর নিয়ে গোপালপুরে বিকাশের বিরুদ্ধে অভিযোগ

গোপালপুর সরকারি কলেজে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আরশেদ হোসেন। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মোজাহারুল হক।

বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফরহাদ মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাঈনুর রহমান।

এম.কন্ঠ/ ৩০ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন