সর্বশেষ
বাসাইলে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে-মিলাদুন্নবী পালিত
টাঙ্গাইলের বাসাইলে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে-মিলাদুন্নবী পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের উদ্যোগে ঈদে-মিলাদুন্নবী উপলক্ষে হাম- নাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, জান্নাতুল ফেরদৌসী, আলেকজান্ডার মিয়া (আজাদ), সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, লিটন মিয়া, নার্গিস আক্তার, শামীম আল মামুন, রেজা লতিফ প্রমুখ।
মহানবী মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন।
এম.কন্ঠ/ ২৭ অগাস্ট /এম. টি


























