ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ

বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১০:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সংগঠন ‘মানবিক আহার কেন্দ্রে’র এক বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া মাহফিল ও অসহায় এবং হত-দরিদ্রদের নিয়ে গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকায় মানবিক আহার কেন্দ্রের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণভোজে কলিয়া, সেহরাইল, কাউলজানী, গিলাবাড়ি ও সুন্যা গ্রামের অসহায় ও হত-দরিদ্র প্রায় দেড়শ’ নারী ও পুরুষকে দাওয়াত দেওয়া হয়। অনুষ্ঠানে তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির এক বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া মাহফিল পরিচালনা করেন মানবিক আহার কেন্দ্রের প্রতিষ্ঠাতা হযরত আবু বকর ছিদ্দিক। পরে নারী ও পুরুষদের পৃথকভাবে কয়েকটি বৈঠকে খাওয়ানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মানবিক আহার কেন্দ্রের প্রতিষ্ঠাতা হযরত আবু বকর ছিদ্দিক, সদস্য মো. মফিজুর রহমান, মো. জুয়েল হোসেন, সাংবাদিক এনায়েত করিম বিজয়, সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন জনি, মো. পারভেজ মিয়া, আনোয়ার খান, আব্দুল আলিম, আকাশ বাউল প্রমুখ।

প্রসঙ্গত, ‘মানবিক আহার কেন্দ্র’টি ২০২৫ সালের ১৪ আগস্ট প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সপ্তাহের একদিন অর্ধশত অসহায় মানুষকে খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও হত-দরিদ্র, দুস্থ, অসহায় ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে সংগঠনটি।

এম.কন্ঠ/ ১৫ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন