ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন ৬০ ফুট সড়ক, তৃতীয় দিনেও যান চলাচল বন্ধ   বাসাইলে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস কালিহাতীতে মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে থানায় সোপর্দ ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধ্বস, যানচলাচল বন্ধ টাঙ্গাইলে “ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড” উপলক্ষে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে সরকারি মুরগির খামারে ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনও ফারজানা আক্তারের মতবিনিময় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরের জয়লাভ এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান পুনরুদ্ধারে সহযোগিতা প্রয়োজন

বাসাইলে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নিরাইল ও নুন্দা বিলে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযানে প্রায় ১৮টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৩৬০ মিটার এবং এগুলোর আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা। পরবর্তীতে উপস্থিত সকলের সামনে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাসাইল থানা পুলিশের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং মৎস্য দপ্তরের কর্মচারীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।’

এম.কন্ঠ/ ২১ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন