টাঙ্গাইল জেলায় প্রথম পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পেছনে ফেলে জেলায় পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছেন।
সোমবার ফলাফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিদ্যালয়ে পাশের হার ৯৮ দশমিক ৭৮ শতাংশ।
দুপুরে শিক্ষার্থী, অভিভাব ও শিক্ষকদের মাঝে মিষ্টি বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ রবিউল ইসলাম। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা অফিস থেকে জানা যায়, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩২৭ জনের মধ্যে ৩২৩ জন উত্তীর্ণ হয়েছে। এ প্লাস পেয়েছে ১৭২ জন।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৩৫০ জনের মধ্যে ২২৯ জন উত্তীর্ণ হয়েছে। এ প্লাস পেয়েছে ৮৭ জন ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫২ জনের মধ্যে ২২৮ জন উত্তীর্ণ হয়েছে। এ প্লাস পেয়েছে ৭১ জন।
পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের জানান, অত্র বিদ্যালয় থেকে ৩২৭ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৭২ জন শিক্ষার্থী এ প্লাস, ১১৯ জন শিক্ষার্থী এ গ্রেড, ২০ জন এ মায়নাস, ৯ জনের বি গ্রেড ও তিন জনের সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের আরো ভালো ফলাফলের জন্য অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এম.কন্ঠ/ ১০ অগাস্ট /এম. টি





















