ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে ভিক্ষুকদের পূর্নবাসন সার্ভে টাঙ্গাইলে বহুতল ভবণ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বাসাইলের সুন্না স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি..ডা. শফিকুর রহমান ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সন্মেলন কালিহাতীতে যুগান্তরের সাংবাদিক তারেক আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত টাঙ্গাইলে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা বাসাইলে হত্যা মামলায় ইউপি সদস্যের নাম দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালপুরে কৃষক দলের বিজয় র‍্যালি

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৪:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

ছাত্র ও জনতার গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বিজয় র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, গোপালপুর উপজেলা ও পৌর শাখা।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা শহর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

র‍্যালিতে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার সুজা, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, উপজেলা কৃষক দলের সভাপতি হাতেম আলী তালুকদার ও সাধারণ সম্পাদক খন্দকার কামরুল ইসলাম বাবুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা।

এ সময় র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা গণঅভ্যুত্থানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

এম.কন্ঠ/ ০৫ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন