শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে অন্তঃ ফুটবল খেলা শুরু
টাঙ্গাইলের দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে অন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার শিক্ষানুরাগী মোহাম্মদ মফিজুর রহমান মনোয়ার অনুষ্ঠানিকভাবে এ টুর্নমেন্টের উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক মজলুমের কন্ঠের সহকারি সম্পাদক এস এম আওয়াল মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক সুদেব কর্মকার।
উদ্ধোধনী খেলায় ৮ম শ্রেণী দল-১-০ গোলে ৯ম শ্রেণী দলকে পরাজিত করে এবং ৬ষ্ঠ শ্রেণী দলের সাথে ৭ম শ্রেণীর দলের সাথে ড্র হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাকির হাসান রাজিব। তাকে সহযোগীতা করেন তরুন চন্দ্র দাস, ধারাভাষ্য কারে ছিলেন শিক্ষক বাবর আলী।
এ খেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আগামী ৩০ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এম.কন্ঠ/ ২২ জুলাই /এম. টি

























