ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা কালিহাতীতে বিলে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধুপুরে গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর টাঙ্গাইলে ভাড়া ভবণ দখলের অভিযোগ মেডিনোভা হাসপাতালের বিরুদ্ধে বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে-প্রতিমন্ত্রী বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শনিবার থেকে শুরু ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে মাদরাসা ও কিন্ডার গার্ডেন-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:১৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বিএনপি জুলাই সনদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবার মান নিশ্চিতে অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার বক্তব্য রেখেছেন এবং স্পষ্টভাবে বলেছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে। এ বিষয়ে প্রশ্ন রাখার কোনো অবকাশ নেই। রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন, তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

এর আগে তিনি টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন।

এ ব্যাপারে তিনি বলেন, যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস সমিতির আহবায়ক মো. শফিকুর রহমান খান শফিক, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহবায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এম.কন্ঠ/ ১১ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন