ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

টাঙ্গাইলে গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ছানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রোববার রাতেই পিতা পুত্র ও বোন জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ছানোয়ার হোসেন সদর উপজেলার কৃষ্ণপুর নতুন পাড়া গ্রামের মো. আবু হানিফের ছেলে। অপর দিকে গ্রেপ্তারকৃত হলেন, ওই গ্রামের সোনা মিয়ার ছেলে নাছির আহমেদ বাবু (৩০), মৃত জেলহাজের ছেলে সোনা মিয়া (৫৫) ও মৃত জাফর ফকিরের ছেলে মতিয়ার (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় নিজের গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে জগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের হামলায় ছানোয়ার হোসেন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছানোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ছানোয়ারের ভাই আব্দুল মজিদ বাদি হয়ে গ্রেপ্তারকৃত তিন জনসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো তিন জনের নামে মামলা দায়ের করেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, আইনী প্রক্রিয়া শেষে ছানোয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আসামীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এম.কন্ঠ/ ২৯ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন