ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিত সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এককালীন ভাতা প্রদান করা হয়, যা উপস্থিত শিক্ষক সমাজের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

শুক্রবার (২৬ জুন) সকালে ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির।

প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ুন খালিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় নীতিনির্ধারণী কমিটির পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্যাহ সরকার, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম মাজহার, সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন,ঘাটাইল পৌর সভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জহুরুল হক শামীম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীনসহ পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা উল্লেখ করেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা ঘাটাইলের প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে এককালীন ভাতার চেক তুলে দেওয়া হয়। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রাখা এসব শিক্ষকদের সম্মাননা ও ভাতা প্রদান অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। উপস্থিত শিক্ষকরা করতালির মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

এম.কন্ঠ/ ২৭ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন