ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত গোপালপুরে মাদক সেবনের দায়ে বাবা-ছেলের কারাদণ্ড টাঙ্গাইলে ১১ দলের স্মারকলিপি প্রদান শহীদ মিজানুর ফুটবল চ্যাম্পিয়ান শীপ জার্সি উন্মোচন টাঙ্গাইলে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের মাঝে চেক বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি ৫দিন অনশনের পর বিয়ে, গোপালপুরে সেই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাসাইলে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

সখীপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৩২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকার ফালু চন্দ্র সরকারের মেয়ে এবং স্থানীয় আদর্শ শিশু কানন প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার সকালে স্থানীয় লোকজন উপজেলা পরিষদ পুকুরে সেঁজুতির মরদেহ ভাসতে দেখে পুলিশেকে খবর দেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ২২ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন