ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

নাগরপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে ভেকু পোড়ানোর অভিযোগ

নাগরপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৬:১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

টাঙ্গাইলের নাগরপুরে ভেকু পোড়ানোর অভিযোগ উঠেছে সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০ টায় দিকে উপজেলার মোকনা ইউনিয়নের বেতুয়াজানি গ্রামে এ ঘটনা ঘটে। তবে এসিল্যান্ড ভেকু পোড়ানোর ঘটনা অস্বীকার করেছেন।

স্থানীয় ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন আমি ভেকু ভাড়া এসে ব্যক্তি মালিকানা জায়গা থেকে মাটি কেটে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের ঠিকাদারের কাছে বিক্রি করি। বৃহস্পতিবার রাতে হঠাৎ এসিল্যান্ড স্যার এসে কাউকে কিছু না বলে ভেকু পুড়িয়ে দেন। এতে ভেকুটির মেশিন নষ্ট হয়ে গেছে। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশে পাশে অনেক ভেকু চলছে। সেগুলোর কোন ব্যবস্থা হয় নি।

মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, শুনেছি রাতে এসিল্যান্ড মহোদয় ঘটনাস্থলে এসে ভেকু পুড়িয়েছেন। অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটলে জড়িতদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এভাবে পোড়ানো ঠিক হয় নি।

নাগরপুরের সহকারি কমিশনার (ভূমি) এসিল্যান্ড আব্দুল মালেক বলেন, ওই দিন রাতে আমি কোন অভিযান পরিচালনা করি নি। আমার বিরুদ্ধে ভেকু পোড়ানোর মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।

এম.কন্ঠ/২৪ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন