ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন  কালিহাতীতে ডোবা থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে, দাবি মায়ের সখীপুরে অটোভ্যান চালক কিশোর সবুজ হত্যা মামলায় গ্রেপ্তার ২

নাগরপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সলিমাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ মিছিলিটি ইউনিয়ন বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেবাড়িয়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূঁইয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জরিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তরা।

গত ১৯ জুলাই রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো জামিলুর রহমান জামিলকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যস্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দোষিদের গ্রেফতারে অভিযান অবাহত আছে বলে জানান ওসি জহুরুল ইসলাম।

এম.কন্ঠ/ ২৩ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন