ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

টাঙ্গাইলে সেনা সদস্য স্বামীর যৌতুক দাবির প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের এক গৃহবধূ তার সেনা সদস্য স্বামী শাহিন আলম শাওনের যৌতুক দাবির প্রতিবাদে বৃহস্পতিবারটাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, যৌতুকলোভী সেনা সদস্য স্বামীর অত্যাচার-নির্যাতনে তিনি অতিষ্ঠ। তার স্বামী শাহিন আলম শাওন পরকীয়ায় জড়িয়ে পড়ায় তার উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে কর্মস্থলেই থাকছেন।

স্বামীর সঙ্গে সংসার করার অভিপ্রায় ব্যক্ত করে ওই গৃহবধূ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের আফছার আলীর ছেলে সেনা সদস্য শাহিন আলম শাওনের সঙ্গে ২০২৩ সালের ৭ জানুয়ারি তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তিন মাস তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। এরপর তার স্বামী শাওন কর্মস্থল চট্টগ্রামের ভাটিয়ারি সেনানিবাসে চলে যান। কর্মস্থলে গিয়ে শাওন তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। ওই গৃহবধূ খোঁজ নিয়ে জানতে পারেন- তার স্বামী শাওন পরকীয়ায় আসক্ত। এ কারণে তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছেন। এক পর্যায়ে শাওন মোটরসাইকেল কেনার জন্য ওই গৃহবধূর পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এরআগেও শাওন শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক নিয়েছে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় শাওন তার পরিবারের লোকজন দিয়ে ওই গৃহবধূকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

তিনি জানান, বাধ্য হয়ে ওই গৃহবধূ(রিনা আক্তার) বাদি হয়ে টাঙ্গাইলের জুডি. ম্যাজিস্ট্রেট(মির্জাপুর থানা আমলী) আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সেনা সদস্য শাহিন আলম শাওনের নামে গ্রেপ্তারী পরওয়ানা (স্মারক নং-৯৬, তাং-২৮/১২/২৩ইং) জারি হয়। গ্রেপ্তারী পরওয়ানা জারি হওয়ার পর শাওন সেনা সদস্যের ক্ষমতা ব্যবহার করে মির্জাপুর থানা পুলিশের মাধ্যমে তাকে মামলাটি মিমাংসা বা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার পরিবার বিষয়টি চট্টগ্রামের ভাটিয়ারি সেনানিবাসে জানাতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা স্বামী-স্ত্রীর মধ্যে মিমাংসা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দীর্ঘ প্রায় পৌনে তিন মাস যাবত আদালতের গ্রেপ্তারী পরওয়ানা জারি থাকার পরও সেনা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি। পুলিশও তাকে গ্রেপ্তারে কোন উদ্যোগ গ্রহণ করেনি।
অভিযুক্ত স্বামী সেনা সদস্য শাহিন আলম শাওনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে জানান, তার বিরুদ্ধে আনা সকল প্রকার অভিযোগ মিথ্যা- তিনি কোন যৌতুক চাননি এবং নির্যাতনও করেন নি।

তরফপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য কবির হোসেন সোবহান জানান, তার উপস্থিতিতে শাওন-রিনার বিয়ে হয়েছে। কিন্তু হঠাৎ করে কেন ওই ছেলে যৌতুকের অযুহাতে স্ত্রীর উপর অত্যাচার-নির্যাতন চালায় এটা মাথায় আসে না। তারা ওই ছেলের বিচার দাবি করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। সংশ্লিষ্ট এসআইওয়ের কাছে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এম.কন্ঠ/২১ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন