ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীতে ঝিনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

???????

টাঙ্গাইলের কালিহাতীতে ঝিনাই নদীতে গোসল করতে নেমে পুষ্পিতা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কালিহাতী পৌরসভার কর্মকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুষ্পিতা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকরি গ্রামের নিরঞ্জন কর্মকারের মেয়ে।

স্থানীয় বাসিন্দা দুলাল জানান, পুষ্পিতা তার নানা মদন কর্মকারের বাড়িতে মামার বিয়ে উপলক্ষে কয়েকদিন আগে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে সে তার ছোট ভাইকে নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে।

এসময় নদীর ওপারে থাকা স্থানীয় লোকজন ও পাড়ে থাকা তার ছোট ভাইয়ের চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, এবিষয়ে আমাদের কেউ অবগত করেনি।

এম.কন্ঠ/ ০৭ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন