ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীর জোকারচর-পৌলী-মহেলায় রাতভর অভিযান

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা এবং পৌলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের রাতভর অভিযানে দেড় লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ৭টি এক্সাভেটর (ভেকু) বিনষ্ট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপজেলার জোকারচর থানা ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম। এ সময় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

পরে একই রাতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পৌলী ও মহেলা বালু ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা ও কালিহাতী থানার ওসি তৌফিক আজম উপস্থিত ছিলেন।

এ অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৭টি এক্সাভেটর (ভেকু) বিনষ্ট করা হয় এবং ৬টি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ০৭ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন