ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল ডাক্তারদের অবহেলায় যেন কোন রোগির ক্ষতি না হয়…প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ বলেছেন, প্রাণিসম্পদের মাধ্যমে দেশে উন্নয়ন হচ্ছে, আমিষের চাহিদা পূরণ হচ্ছে, বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তিনি বুধবার জেলা প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন দপ্তর পরিদর্শন কালে এ কথা বলেন।

তিনি বলেন, এ সম্পদের উন্নয়নে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। বেশি করে গরু, ছাগল ও হাস-মুরগির খামার গড়ে তুলতে হবে। খামারী ও কৃষকদের উন্নত মানের ঘাস চাষে উৎসাহিত করতে হবে।

তিনি জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, জেলা ভেটেরিনারি হাসপাতাল, সন্তোষ মহিষ প্রজনন ও উন্নয়ন খামার, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, পীর শাহজামান প্রাণি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রাণিসম্পদের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন খান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহীদুল আলম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ড. মোহম্মদ আসাদুজ্জামান, ভেটেরিনারি অফিসার ডা. রৌশনী আক্তার, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের ম্যানেজার ডা. মো. দিদারুল আহসান, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান, ভেটেরিনারি সার্জন ডা. এস এম শরিফুল হক বেল্লাল, ভেটেরিনারি সার্জন ডা. শাহীন আলম, ভেটেরিনারি সার্জন ডা. সোনিয়া আক্তার রুমী, পিডিও এনামুল হক, জান্নাতুল ফাতেমা কেয়া ও এ্যানিমেল প্রোডাকশন অফিসার ওয়াইজ মাহমুদ।

এম.কন্ঠ/ ৩০ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন