ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ-কালিহাতী আইসিটি অফিসের টেকনিশিয়ানের বিরুদ্ধে ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কালিহাতীতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সভা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কা, ঝরল ভ্যানচালকের প্রাণ বাসাইলে বাংলাদেশ স্কাউটস দিবসে র‌্যালী অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ ঘাটাইলে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইলে হুগড়া ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা যোগদান না করায় ভোগান্তি ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ-কালিহাতী আইসিটি অফিসের টেকনিশিয়ানের বিরুদ্ধে

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের টেকনিশিয়ান শাহ ইমরানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে অফিস সহায়কের মাধ্যমে জানা যায়, তিনি সহকারী প্রোগ্রামার রাইসুল হাসানকে অবহিত করে এক দিনের ছুটিতে রয়েছেন।

তবে বিষয়টি নিশ্চিত করতে সহকারী প্রোগ্রামার রাইসুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে ঢাকায় একটি প্রশিক্ষণে রয়েছেন এবং শাহ ইমরান কোনো ধরনের ছুটি নেননি এবং তাকে ছুটি দেওয়া হয়নি। তার ধারণা ছিল, তিনি অফিসেই কর্মরত আছেন।

পরে শাহ ইমরানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের অবস্থান সম্পর্কে অসংলগ্ন ও পরস্পরবিরোধী তথ্য দেন। একপর্যায়ে তিনি দাবি করেন, তিনিও ঢাকায় প্রশিক্ষণে রয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, তার নামে কোনো দাপ্তরিক প্রশিক্ষণ বা অনুমোদন নেই।

এ ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি যথাযথ অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেছেন এবং ছুটির বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন, যা দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী।।

এবিষয়ে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রাইসুল হাসান জানান, ঘটনাটি প্রাথমিকভাবে গুরুতর অনিয়ম হিসেবে প্রতীয়মান হয়েছে। অনুমতি ছাড়া অনুপস্থিতি ও বিভ্রান্তিকর তথ্য প্রদান দাপ্তরিক বিধি লঙ্ঘনের শামিল। বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও টেকনিশিয়ান শাহ ইমরানকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিযোগ রয়েছে, কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের কয়েকজনের কাছ থেকে ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে তিনি প্রত্যেকের নিকট ৫ হাজার টাকা করে দাবি করেছিলেন।

বিষয়টি স্থানীয় সচেতন মহলের নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজেকে আইসিটি অফিসের কর্মচারী হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি নিষ্পত্তি করেন বলেও জানা গেছে।

এম.কন্ঠ/ ০৯ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন