ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে বাংলাদেশ স্কাউটস দিবসে র‌্যালী অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৪৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস বাসাইল উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বাসাইল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।

এসময় বাংলাদেশ স্কাউটস বাসাইল উপজেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাংলাদেশ স্কাউটস বাসাইল উপজেলা শাখার সম্পাদক মোহাম্মদ সহিদুর রহমান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৮ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন