ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে ৩ দিন প্রেমিকের বাড়িতে অনশনের পর কলেজছাত্রীর বিয়ে

তারেক আহমেদ :
প্রকাশ: ০৬:৪৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অনশনের পর কলেজ পড়ুয়া প্রেমিকা সাদিয়া আক্তার সঙ্গে বিয়ে হলো প্রেমিক কামরুল ইসলামের।

শনিবার রাতে কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নে টেবি গ্রামে প্রেমিক কামরুলের নিজ বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এই ঘটনায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে।

ওই কলেজপড়ুয়া প্রেমিকা সাদিয়া আক্তার এবং প্রেমিক কামরুল ইসলাম কালিহাতীর একই গ্রামের। স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন,শনিবার রাতে উভয় পরিবারের সম্মতিতে ১৬ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পূর্ণ হয়।

স্থানীয়রা বলেন, ২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক কামরুল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অস্বীকার করায় বৃহস্পতিবার থেকে প্রেমিক কামরুলের বাড়িতে অনশন শুরু করেন ওই কলেজপড়ুয়া তরুণী। এরপর স্থানীয়দের নিয়ে সকলে মিলে সমাধান করে বিয়ে পড়ানো হয় ওই প্রেমিক জুটির।

এম.কন্ঠ/ ০৬ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন