ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অধ্যক্ষের অনৈতিক কর্মকান্ডের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:১৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের অনৈতিক কর্মকা-ের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

এতে বক্তব্য রাখেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসাইন খান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সায়মা আক্তার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিনা খাতুন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছেরী আজাদ শম্পা প্রমুখ। এ সময় কলেজের সকল শিক্ষক- কর্মচারী ও বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের কাছ থেকে কলেজের প্রায় অধিকাংশ শিক্ষিকাই নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। কেউ মানসম্মানের ভয়ে মুখ খোলার সাহস পায়নি। আন্দোলনকারীরা অধ্যক্ষের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন বক্তারা।

এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম এর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সম্প্রীতি কলেজের একজন শিক্ষিকার সাথে অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম এর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অডিও রেকর্ডে কুরুচিপূর্ণ শব্দ রয়েছে।

এম.কন্ঠ/ ৩০ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন