ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে  ৫ জন নিহত 

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগড় এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর ৭ নাম্বার ব্রিজের প্বার্শে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তাঁর ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আব্দুর রশিদের মেয়ে রিফা (২৩)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গাইবান্ধার সাদুল্যাপুরের উদ্দেশ্যে যাত্রা করা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথে জ্বালানি শেষ হয়ে ধলাটেংগড় এলাকায় থেমে যায়। এ সময় বাসের চালক ও সহকারী তেল সংগ্রহের জন্য যাত্রীদের নামিয়ে কাছাকাছি পাম্পে চলে যান।

এসময় অপেক্ষারত অবস্থায় কয়েকজন যাত্রী পাশের রেললাইনে বসে ছিলেন। এমন সময় উত্তরাঞ্চলগামী একটি যাত্রীবাহী ট্রেন দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করলে ৫ জন ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান।

এম.কন্ঠ/ ২৮ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন