ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

কালিহাতীতে গোরস্থান নিয়ে সংঘর্ষে কিশোর নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে গোরস্থানের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত এবং উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের হামিদ মেম্বার ও আজিজ সিকদারের বাড়ির মাঝখানে একটি পায়ে হাঁটা কাঁচা রাস্তার ওপর গোরস্থানের জায়গা নিয়ে সিকদার-মন্ডল বংশের লোকজনের সঙ্গে সওদাগর বংশের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় সিকদার ও মন্ডল বংশের ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র-রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতি নিয়ে সওদাগর বংশের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে।

সংঘর্ষে গুরুতর আহত হন ওসমান আলী শেখের ছেলে নাঈম ইসলাম (১৭)। তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সওদাগর বংশের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল (২৩) ও বক্কর (২০) আহত হয়েছেন। অপরদিকে সিকদার বংশের আজিজুল সিকদার (৭৫) ও হাবিবুর রহমান (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বর্তমানে নিহতের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশ এবং মগড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ দাফন সম্পন্ন হওয়ার পর মামলা প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ২৫ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন