ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিস্কার- এ স্লোগানে টাঙ্গাইলের বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাসাইল পৌরসভার প্রশাসক মোছা. আকলিমা বেগম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বাসাইল পৌরসভা আয়োজিত এ কর্মসূচীর উদ্বোধনের সময় অন্যদের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

কর্মসূচীর উদ্বোধনী দিনে বাসাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণ, বাসাইল-পাথরঘাটা সড়কসহ আশপাশে ময়লা-আবর্জনা ও জঙ্গল পরিস্কার করা হয়।

পৌরসভার প্রশাসক মোছা. আকলিমা বেগম বলেন, ‘বাসাইল পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার সকল স্থানে প্রতিদিন পরিস্কার করা হয়। তবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সপ্তাহের শনিবার নিজ বাসা-বাড়ি ও আশপাশের এলাকায় পরিস্কার করণের নিমিত্তে  আজ এ কর্মসূচী শুরু হয়েছে। যা নিয়মিতভাবে চলবে।’

এম.কন্ঠ/ ১৫ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন