টাঙ্গাইলে অতিরিক্ত দামে জ্বালানি ও কসমেটিকস বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইল শহরে অতিরিক্ত দামে ডিজেল ও পেট্রোল বিক্রির অভিযোগে রমজান আলী এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা ও কসমেটিকস বিক্রির অভিযোগে ব্লোমিং বিউটি বাই মুন ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার শহরের থানা পাড়া ও রেজিস্ট্রিপাড়া এলাকায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, রমজান আলী এন্টারপ্রাইজ ১০০ টাকার ডিজেল ১২০ টাকায় ও ১১৬ টাকার পেট্রোল ১৫০ টাকায় বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও শহরের রেজিস্ট্রিপাড়া এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফেসবুক পেজে ভাইরাল খ্যাত কসমেটিকস আউটলেট ব্লোমিং বিউটি বাই মুন অতিরিক্ত দামে কসমেটিকস বিক্রি, দেশীয় কসমেটিকস পণ্যের গায়ে বিদেশি ব্র্যান্ডের ট্যাগ লাগানো এবং বেশ কিছু পণ্যের বৈধ কাগজপত্র না দেখানোসহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এম.কন্ঠ/ ১৫ মার্চ/এম. টি























