ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

নিজের স্বপ্ন ও ইচ্ছা পূরণে স্ত্রী ও সন্তানকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরলেন লাল মাহমুদ নামের এক ইতালি প্রবাসী।

শুক্রবার (১৩ মার্চ) দুপুুরের দিকে হেলিকপ্টারযোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লায় এসে বাড়ির সামনে নামেন তিনি। এরআগে তিনি একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

লাল মাহমুদ ওই গ্রামের সালামত হাজীর ছেলে।

জানা গেছে, লিবিয়া থেকে লাল মাহমুদ ইতালিতে পাড়ি জমান। ইতালি থেকে প্রায় ১৩ বছর পর একটি ফ্লাইটে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখানে উপস্থিত থাকা স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি হেলিকপ্টারযোগে বাড়িতে ফিরেন। হেলিকপ্টারে চড়ে আসার খবর পেয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বাড়ির সামনে ভিড় জমান। হেলিকপ্টার থেকে নামার পর তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করা হয়। নিরাপত্তার স্বার্থে বাসাইল থানা পুলিশের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

ইতালি প্রবাসী লাল মাহমুদ বলেন, ‘২০১৪ সালে লিবিয়া থেকে ইতালিতে যাই। ইতালি যাওয়ার পর প্রথম দেশে ফিরলাম। মনে একটা আবেগ ছিল, স্বপ্ন ছিল সে কারণে হেলিকপ্টারের উদ্যোগ নিই। হেলিকপ্টারে আসার জন্য আমার পরিবার ও আমি নিজেও অনেক খুশি হয়েছি। যেসকল প্রবাসীরা দীর্ঘদিন ধরে রয়েছে, তাদের মনেও একটা আবেগ আছে।’

ইতালি প্রবাসী লাল মাহমুদের মা শেফালি বেগম বলেন, ‘গ্রামের মধ্যে এই প্রথম আমার ছেলে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরেছে। এ কারণে আমি অনেক খুশি হয়েছি। মা হিসেবে আমার অনেক ভালো লেগেছে, অনেক আনন্দিত হয়েছি।’

এম.কন্ঠ/ ১৪ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন