ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

টাঙ্গাইলে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

টাঙ্গাইলে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।

বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সার ব্যবসায়ী মো. শাহীন, গোলাম কিবরিয়া ও হাসান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম মেনে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছেন। কিন্তু ২০২৫ সালে নতুন নীতিমালা জারি হওয়ার পর অনেক খুচরা সার বিক্রেতার আইডি কার্ড বাতিল হয়ে গেছে। এর ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়েছেন। আইডি কার্ড বাতিলের ফলে অনেক ব্যবসায়ী বেকার হয়ে পড়বেন এবং কৃষকরাও নিকটস্থ স্থান থেকে সহজে সার সংগ্রহ করতে সমস্যায় পড়বেন। তাই দ্রুত খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড পুনর্বহাল করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন বক্তারা।

এম.কন্ঠ/ ১২ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন