সর্বশেষ
টাঙ্গাইলে নিখোঁজের পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের পর নদী থেকে সামনা (৫৫) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পশ্চিম আকুরটাকুর পাড়ার আবুল কাশেমের স্ত্রী।
শনিবার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন লৌহজং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় সামনার ভাগিনা ফোন করে তাকে ফোনে ডেকে নেয়। এরপর থেকেই ওই নারী নিখোঁজ হয়। পরে সকালে নদী পাড় থেকে তার মরদেহ উদ্ধার হয়।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
এম.কন্ঠ/ ০৮ মার্চ/এম. টি






















