সর্বশেষ
টাঙ্গাইলে সেতু’র শহীদ দিবস পালিত
টাঙ্গাইলে সেতু সংস্থা পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শনিবার আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে সেতু’র প্রধান কার্যালয় সেতু টাওয়ার, মেইন রোড থেকে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি বিণয়ী শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সংস্থার প্রধান কার্যালয়, নগর, সদর ও বৈল্লা শাখার সকল স্টাফদের সমন্বয়ে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক মির্জা সাকিফ হোসেন, পরিচালক (প্রশাসন) বিমল চক্রবর্তী, সহকারী পরিচালক (অডিট মনিটরিং) মুহাম্মদ আনিসুর রহমান, অফিসার (প্রশাসন) সাদিয়া হোসেন সেমন্তিসহ সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এম.কন্ঠ/ ২৪ ফেব্রুয়ারি /আর.কে
ট্যাগ :


























