ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

ধর্ম উপদেষ্টা পেলেন পবিত্র কাবার গিলাফ উপহার

ইসলামিক ডেস্ক
প্রকাশ: ০৬:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

পবিত্র কাবা শরিফের গিলাফ উপহার পেয়েছেন অর্ন্তর্বতী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সউদী আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ নিজ হাতে তাকে এই উপহার প্রদান করেন।

সোমবার (৭ অক্টোবর) জেদ্দাস্থ সচিবালয়ে এক অনুষ্ঠানে ড. আ ফ ম খালিদ হোসেনকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

কাবা শরিফের গিলাফ প্রতি বছর হজের সময় পাল্টানো হয়। পুরানো গিলাফটিকে ছোট ছোট টুকরো করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেওয়া হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে সউদী আরব সফরে গিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

গত রোববার (৬ অক্টোবর) ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সউদী হজ ও উমরাহবিষয়ক মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সউদী সরকার।

এম.কন্ঠ/ ০৯ অক্টোবর /আর.কে

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন