ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৫০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় ৫ লাখ ৬০ আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাদের বিভিন্ন নির্দেশনা দিতে জেলায় জেলায় এই নির্বাচনী প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হচ্ছে। নির্বাচনে ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রথম সারিতে দায়িত্ব পালন করে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি মূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিটি সদস্যকে কয়েক ধাপে নির্দেশনা দেয়া হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি অনেক ভূয়া ব্যালট পেপার করা হচ্ছে। কোন ভূয়া ভোটার যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রের ভেতরে কেউ ঝামেলা করলে তা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনার সদস্যরই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপপরিচালক আশরাফুল আলম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ে র অফিসার উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ৫ ফেব্রুয়ারি আর.কে

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন