ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

সোসাল এডভান্সমেন্ট থ্রূ ইউনিটি (সেতু)’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন এর জানাযা নামাজ শেষে দেলদুয়ার উপজেলার সেহরাতৈল গ্রামে মায়ের পাশেই সমাহিত হলেন তিনি। রোববার সকাল ১০টায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ সম্পন্ন হয়।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন, সেতু’র চেয়ারম্যান জাফর আহমেদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আলীম আল রাজি, এসএসএস’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মাহবুবুল হক ভূইয়া শিপন, দেলদুয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, টাঙ্গাইল ক্লাবের সম্পাদক মো: কামরুজ্জামান। এসময় পরিবারের পক্ষে বক্তব্যে মির্জা সাহাদত হোসেনের ছেলে সেতু’র পরিচালক (মানবসম্পদ) মির্জা সাকিফ হোসেন প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় রাজনৈতিক সাংস্কৃতিক, সামাজিক, সাংবাদিক, এনজিও সংস্থাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেলদুয়ারের সেহরাতৈল ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। শেষে মায়ের কবরের পাশেই শেষ চিরনিদ্রায় শায়িত হলেন সেতু’র নির্বাহী পরিচালক, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি, সমাজ সেবক ও শিক্ষনুরাগী মির্জা সাহাদত হোসেন।

এদিকে মির্জা সাহাদত হোসেন এর মৃত্যুতে সেতৃ পরিবারসহ বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গৃহউন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান খান শাহীন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এম.কন্ঠ/ ১১ জানুয়ারি আর.কে

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন