ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাসাইল বাসস্ট্যান্ডে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, সম্প্রতি বাসাইল বাজারসহ বিভিন্ন বাজারের দোকানে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হচ্ছে। এমন অভিযোগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বাসাইল বাসস্ট্যান্ডের আলম ট্রেডার্সের মালিককে ৪হাজার টাকা জরিমানা করা হয়।

এরআগে সম্প্রতি একই অভিযোগে বাসাইল বাসস্ট্যান্ড এলাকার লিটন মেশিনারিজ ও আসলাম এন্টারপ্রাইজের মালিককে জরিমানা করা হয়।

এম.কন্ঠ/ ০৮ জানুয়ারী  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন