ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

শহিদ বুদ্ধিজীবী দিবসে কালিহাতীতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৭:৩২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

???????

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত আলম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী এবং কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বীরমুক্তিযোদ্ধা বৃন্দ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, স্বাধীন বাংলাদেশের ভিত্তি নির্মাণে তাঁদের অবদান চিরস্মরণীয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন