ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মাটি তোলা নিয়ে বিরোধে সংঘর্ষ-আহত যুবদল নেতার মৃত্যু বাসাইলে ধান ব্যবসায়ীর ঘরে টাকা চুরি, মীমাংসার চেষ্টা; আটক ৩ টাঙ্গাইল প্রেসক্লাবে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন কালিহাতীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতার মৃত্যু আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে মাদক ব্যবসায়ীর ট্রাক ছিনতাইয়ের নাটক সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ

কালিহাতীতে বালু ব্যবসা নিয়ে বিরোধে হামলা, যুবক আহত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে বালু ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে মো. শরিফ (২৮) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করা হয়েছে বলেও দাবি পরিবারের।

গত ১০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোষনা দক্ষিণপাড়া এলাকার বন্ধুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতের বোন সাহিদা আক্তার জানান, পূর্ববিরোধের জেরে মুনসের আলী ও তার ছেলে নাইমসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে শরিফের ওপর লাঠি ও রামদা দিয়ে হামলা চালায়।

স্থানীয়রা আহত অবস্থায় শরিফকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই সুকান্ত রায় জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন