ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

টাঙ্গাইল-৪ মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুকে প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়কের একটি অংশে অবস্থান নিয়ে প্রায় কিছু সময় যান চলাচল ব্যাহত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহ-সভাপতি মজনু মিয়া, সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের দাবি, কালিহাতী আসনে দীর্ঘদিন মাঠে থাকা নেতা বেনজির আহমেদ টিটুকেই মনোনয়ন দেওয়া উচিত। তারা আরও অভিযোগ করেন, বর্তমান ঘোষিত প্রার্থী লুৎফর রহমান মতিন স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন এবং দলের ত্যাগী নেতাদের ওপর উপেক্ষার মনোভাব তৈরি হয়েছে।

বক্তারা কেন্দ্রীয় বিএনপির প্রতি দাবি জানান, দ্রুত প্রার্থী পরিবর্তন করে বেনজির আহমেদ টিটুকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে।

এম.কন্ঠ/ ১০ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন