ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইলে দেড়শ’ মসজিদ ও মন্দিরে আলমগীরের আর্থিক সহায়তা প্রদান

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে দেড়শ’ মসজিদ ও মন্দিরে লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপহার হিসেবে প্রত্যেক মসজিদ ও মন্দিরে ২৫ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম। বিএনপি নেতা সৈয়দ নিজামুল ইসলাম রুপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, পঙ্কজ কুমার কর্মকার, এক্সিকিউটিভ ডিরেক্টর তপন কুমার মজুমদার, সখিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে ১১০টি মসজিদ ও ৪০টি মন্দিরে ৩৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

এসময় বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন; মন্দির কমিটির সভাপতি ও সেক্রেটারি এবং বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরআগে বাসাইল উপজেলায় একশ’ ও সখিপুর উপজেলায় তিনশ’ মসজিদ এবং ৩৪টি মন্দিরে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এম.কন্ঠ/ ০৯ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন