ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

কালিহাতীতে আগুনে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

oplus_0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি ভ্যারাইটিজ দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। নিহত গফুর আলী উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার হবিবুর রহমানের ছেলে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরেই আটকা পড়ে যান গফুর আলী। পরে আগুনের তাপে ও ধোঁয়ায় দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয়দের সহায়তায় কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার জানান, “দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় গফুর ভাই দোকান থেকে বের হতে না পারায় তিনি ইন্তেকাল করেন।”

তারা আরও জানান, আগুন গফুরের দোকান থেকে পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। তিনটি দোকানে মিলিয়ে মোট ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেন তারা।

এদিকে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, “সংবাদ পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই এবং বাজারের গফুর আলীর খোলা পেট্রোলের দোকানেই মূলত আগুন লাগে। পরে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। দোকান মালিক গফুর ভেতরে আটকে পড়ায় দগ্ধ হয়ে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগতে পারে। গফুরের দোকানে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।” তিনি আরও বলেন, অন্য কোনো দোকানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/ ০১ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন